উৎসব আমেজ
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: বৃষ্টি সত্ত্বেও মফস্বল শহরে মুন্সীগঞ্জের শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনে গভীর রাত অবধি বুটিকস মেলায় চলে ধুম বেচা কেনা। দেশজগানের আসরে সুরের মর্ছনায় মেলা প্রাঙ্গন নেচে গেয়ে মেতে উঠে। এখানে উৎসব আমেজ বয়ে যায়। মুন্সীগঞ্জ-বিক্রমপুর নারী উদ্যোক্তা সোসাইটি আয়োজিত ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন শারমিন আলম।
আয়োজক সংগঠনের সভাপতি কার্নিজ ফাতেমা সিমুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক সুখেন ব্যানার্জী, মেহেরুন্নেছা নাজমা, খালেদা খানম, ফরিদা আহম্মেদ রুনী, নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম দিনে ২২ স্টলেই বেচাকেনার ধুম পড়ে। নকশী কাথাসহ হাতে কাজ করা দেশের নানা জেলার তৈরী পোষাক এই মেলায় ভিন্ন মাত্রা যুক্ত করেছে।
মুন্সিগঞ্জ নিউজ