Sunday, July 10, 2011

ধলেশ্বরী-শীতলক্ষ্যায় লঞ্চডুবি থেকে রক্ষা

ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় গতকাল রাতে অল্পের জন্য যাত্রীবাহী একটি লঞ্চ রক্ষা পেয়েছে। এতে লঞ্চের সাড়ে তিন শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। লঞ্চটি ডুবি ডুবি করলে ভয়ে যাত্রীরা কান্নায় ভেঙে পড়েন। অতিরিক্ত যাত্রীবোঝাই করায় দুই নদীর মোহনায় লঞ্চের ভেতর পানি উঠতে শুরু করলে লঞ্চটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। রাত পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মাঝামাঝি এলাকা ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।


বাংলাদেশ প্রতিদিন