বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Sunday, July 03, 2011
মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মুন্সীগঞ্জে জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে জিপিএ ৫ পাওয়া ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মনসুর আলী মোল্লা ছাত্রী মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। সনাকের যুগ্ম আহ্বায়ক শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুখেন চন্দ্র ব্যানার্জী। এতে বক্তব্য রাখেন- সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম, বানিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, কে কে গভ. ইনস্টিটিউশনের শিক্ষক অজিত কুমার দাস, শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছিরউদ্দিন উজ্জ্বল, সনাকের যুগ্ম আহ্বায়ক ছাবেরা আক্তার ছবি প্রমুখ। এ সময় এএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাশ করা ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। সবশেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।