নিহত নববধূ দ্রুপতি দাসের ভাই নরেশ ও ভেলানাথদের মতো অন্যান্য নিহতদের স্বজনদের আর্তনাদে হাসপাতালের বাতাস ভারি হয়ে উঠেছে।
২ বছরের নাতী সজিবের জন্য নানা দয়াল মিয়ার কান্নার দৃশ্য দেখে পাষাণের চোখেও যেন জল চলে আসে।
বাকরুদ্ধ হয়ে পড়েছেন নানি খোরশেদা। কারণ তার কোলেই লঞ্চের ভিতর ঘুমাচ্ছিল সজিব।
স্বজনদের এমন কান্নায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ জুড়ে চলছে শোকের মাতম।
এদিকে, লঞ্চ ডুবিতে সর্বশেষ পাওয়া খবরে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মামুনুর রশীদ খোকা, বাংলানিউজটোয়েন্টিফোর.কম