Tuesday, June 28, 2011

৩০ জুন মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন

আগামী ৩০ জুন মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে। এই নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হচ্ছে, সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সভাপতি পদে আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে কাজী আফসার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. তোতা মিয়া। নির্বাচনে ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৫টি পদের বিপরীতে ৩০ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নাছিমা আক্তার, সহকারী নির্বাচন কমিশনার (১) মো. সিরাজুল ইসলাম পল্টু ও , সহকারী নির্বাচন কমিশনার (২) জানে আলম আব্দুল্লাহ পাশা প্রিন্স দায়িত্ব পালন করছেন।


মুন্সীগঞ্জ নিউজ