Monday, June 06, 2011

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দিনভর ফেরি চলনি

আজ রোববার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল না করায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে আজ রোববার দিনভর ফেরি চলাচল বন্ধ ছিল। যানবাহন না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ফেরি ছাড়েনি বলে জানা গেছে। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল ইসলাম জানান, যানবাহনের দেখা না পাওয়ায় রোববার সকাল ৭টা থেকে বিকেল পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া জনসাধারণের তেমন চলাচল ছিল না। এ কারণে চলাচলরত ফেরিগুলো উভয়ঘাটে অলস সময় কাটিয়েছে।