বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Thursday, June 23, 2011
সিরাজদিখান বাজারে অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হলে তার লেলিহান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়লে রিক্সার গ্যারেজ, মুদি দোকান, ওষুধের দোকান, হোটেলসহ ১৭টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।