Friday, June 24, 2011

ঢাকা-টঙ্গীবাড়ি সড়কে ধর্মঘট অব্যাহত, যাত্রী দুর্ভোগ চরমে

চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের উপর নির্যাতন বন্ধে ঢাকা-টঙ্গীবাড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ধর্মঘটের ২য় দিনে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা গেছে, গতকাল বুধবার সড়কে চাঁদাবাজি-নির্যাতন বন্ধের দাবিতে টঙ্গীবাড়ি উপজেলার বাজার ও সোনারঙ এলাকায় বাস ধর্মঘটের ডাক দেয় এসএস এবং ডিএম পরিবহনের বাস মালিক-শ্রমিকরা। টঙ্গীবাড়ি উপজেলার বাজার ও সোনারঙ বাস স্ট্যান্ডে প্রতিদিন ক্ষমতাসীন দলের ক্যাডারদের চাঁদা আদায়ের ঘটনায় পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয় বলে তারা জানায়। এদিকে ধর্মঘটের কারণে আজ টঙ্গীবাড়ি উপজেলা বাজার ও সোনারঙ স্ট্যান্ড বাস শূণ্য হয়ে পড়ে। এতে সকাল থেকে যানবাহনের অভাবে যাত্রীদের দুর্ভোগে পোহাতে হয়।

পরিবহন শ্রমিক নেতা অহিদুজ্জামান অলি জানান, ক্ষমতাসীন দলের ক্যাডারদের চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে। অন্যথায় ধর্মঘট অব্যাহত থাকবে।