Tuesday, June 07, 2011

শ্রীনগরে ভোটকেন্দ্রে হট্টগোল, পুলিশের লাঠিচার্জ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পুলিশ সেখানে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। জানা যায়, তন্তর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী আকবর ও বিএনপি দলীয় প্রার্থী আব্দুল আজিজের সমর্থকদের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র এ হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় এসআই মো. জাকিরের নেতৃত্বে একদল পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অভিযোগ করেন, পুলিশ বিএনপির প্রার্থীর পক্ষ নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে।

পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।