Tuesday, June 14, 2011

মুন্সীগঞ্জে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে

টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার মুন্সীগঞ্জে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে হরতালে মাঠে নেই বিএনপি। কারণ, বিএনপি নেতাকর্মীদের ঠেকাতে পুলিশের একাধিক টিম ও ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। জেলার ৬ উপজেলার ২টি মহাসড়কের কোথাও মিছিল-সমাবেশ কিংবা পিকেটিংয়ে নেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে।