হ্যাঁ। বেশ কয়েক মাস ধরে অসুস্থ। তাই আগের মতো নিয়মিত নাটকের কাজ করা হচ্ছে না। খুব পরিচিত জনের কাজই করা হচ্ছে। বেশিরভাগ সময় বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। ফলে তাদের পরামর্শ অনুযায়ী চলছি।
এনটিভির 'টার্মিনাল' নাটকে আপনার চরিত্রটির কী অবস্থা?
এটি মেয়েদের একটি হোস্টেলের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে আধুনিক এক মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। নাটকে আমার স্বামী আল মামুন আমার ওপর ভীষণ বিরক্ত। এ নিয়ে আমাদের মধ্যে সম্পর্কটা অনেক খারাপ চলতে থাকে।
এই চরিত্রটির শেষ পরিণতি কী হবে?
এ নাটকের ২৬ পর্বের দিকে আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক অনেক খারাপ হবে। এরপর আমাকে খুন হতে দেখা যাবে।
একুশে টিভির 'ললিতা' নাটকে আপনার চরিত্রটির কী খবর?
এ নাটকটির কাজ করেছিলাম অনেকদিন আগে। ফলে নাটকটি নিয়ে খুব বেশি বলতে পারছি না। তবে নাটকটিতে অভিনয়ের জন্য আমি অনেক ইতিবাচক সাড়া পেয়েছি।
দেশের বাইরে একটি রেস্তোরাঁ দেওয়ার কথা ছিল সেটার কী খবর?
আমি অসুস্থ থাকার কারণেই এতদিন সেটা নিয়ে খুব বেশি যোগাযোগ করতে পারিনি। আর সে কারণেই এটা একটু পিছিয়ে গেছে।