বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী গতকাল এক বিবৃতিতে প্রফেসর রুমানা মঞ্জুরের নির্যাতনকারীকে দ্রুত বিচার দাবি করে বলেছেন, পারিবারিক অত্যাচার নারী ও শিশু নিগৃহকারীদের অবিলম্বে বিচার হওয়া উচিত। তা না হলে এটা অবিচারের শামিল হবে। তিনি বলেন, রুমানা মঞ্জুরের ওপর যে ঘৃণ্য পশুর মত আচরণ করা হয়েছে তাতে শিহরিত হয়েছি। এ ধরনের বর্বরতা ও জুলুমের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে পশু প্রবৃত্তি উদ্বেগজনকভাবে বাড়বে। এই অপরাধীর অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ প্রতিদিন