Monday, June 13, 2011

বদলের ঘুরপাকে শায়না

বদলের ঘুরপাকে আছেন শায়না। আর এ বদল তার একটি ছবির চরিত্রের প্রয়োজনে। মাসুদ আখন্দের ‘পিতা’ ছবিতে শায়না অভিনয় করছেন এমন একটি চরিত্রে যেটি বরাবরের চেয়ে ব্যতিক্রম। এ প্রসঙ্গে শায়না বলেন, ‘পিতা’ ছবিটিতে আমার চরিত্রের নাম পল্লবী। ছবির গল্প খুব চমৎকার। আমার চরিত্রটি আমি খুব উপভোগ করছি। কারণ, প্রতিটি মুহূর্তেই চরিত্রটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কাহিনী ধারাবাহিকভাবে পরিবর্তন হচ্ছে আর আমিও নিজেকে প্রতিটি মুহূর্তে চরিত্রের প্রয়োজনে বদলে নিতে পারছি। এদিকে শায়না ‘মেহেরজান’ ছবিতে অভিনয়ের পর বেশ ক’টি নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। তবে এ মুহূর্তে তিনি নিজেকে চলচ্চিত্রেই ব্যস্ত রাখতে চাচ্ছেন। বেশ কিছু অফার থাকলেও আপাতত নাটক করতে চাচ্ছেন না তিনি। চলতি সময় শায়না ‘পিতা’ ছাড়াও কাজ করছেন নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে। এতে তার বিপরীতে রয়েছেন ইমন এবং ‘পিতা’ ছবিতে রয়েছেন কল্যাণ।