Monday, June 06, 2011

পিকেটিং ছাড়াই মাওয়া নৌরুটে হরতাল!

পিকেটিং ছাড়াই রোববার সকাল থেকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় যাত্রী-সাধারণ নেই। এর ফলে হরতালে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি চলাচল বন্ধ করতে কোনো পিকেটিংয়ের দরকার পড়েনি।

জানা যায়, রোববার হরতালে ঢাকা-মাওয়া মহাসড়কে দুরপাল্লার বাস চলাচল না করায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয় ফেরিঘাট থেকে সকাল ৭টার পর দুপুর দেড়টা পর্যন্ত কোনো ফেরি ছাড়েনি।

এবিষয়ে বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘সকাল থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাসসহ কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। এতে মাওয়া ও কাওড়কান্দির উভয় ফেরিঘাটে যানবাহন না থাকায় ফেরি চলাচল করছে না। যাত্রী সাধারণের উপস্থিতিও নেই বললেই চলে।’

অন্যদিকে, লৌহজং উপজেলার মাওয়ায় কোনো পিকেটিং না হলেও শান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম