Wednesday, June 15, 2011

টঙ্গিবাড়ি উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ৫ জন ও আ’লীগ সমর্থিত ৩ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। জানা গেছে, আড়িয়ল-বালিগাঁও ইউনিয়ন চেয়াম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আমির হোসেন দোলন, ধীপুর ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী হাফিজ শেখ, কাঠাদিয়া শিমুলিয়া ইউনয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ, যশলং ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আবুল বাসার মোল্লা, কামারখাড়া ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আলী আহাম্মদ শেখ, দিঘিরপাড় ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী আরিফ হালদার, পাঁচগাও ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আলী আহাম্মদ শেখ ও হাসাইল বানারী ইউনিয়নে নুরুজ্জামান দেওয়ান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।