Friday, June 03, 2011

টঙ্গিবাড়ীতে ককটেলসহ আটক ৪ যুবককে ছেড়ে দিয়েছে বিএনপি নেতা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ককটেলসহ আটককৃত ৪ যুবককে ছেড়ে দিয়েছেন এক বিএনপি নেতা। আটক করার আধা ঘণ্টা পর পুলিশের কাছে না দিয়ে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন তিনি। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ এলাকার ৪ যুবক পাশের নগরকান্দি রংমেহের গ্রামে গিয়ে ১টি ককটেল নিয়ে মহড়া দেয়। তা দেখতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে গ্রাম্য মাতব্বর ও বিএনপি নেতা নীরু ভূঁইয়ার বাড়িতে নিয়ে যায়। তিনি আটককৃত ৪ যুবককে সামান্য শাস্তি প্রদান করে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন। তবে তাদের নাম জানাতে পারেনি এলাকাবাসী।

এ ব্যাপারে বিএনপি নেতা নীরু ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যুবকরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় লিখিত রেখে ছেড়ে দেয়া হয়েছে। ককটেল পানিতে ফেলে দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এলাকাবাসী এ বিষয়ে মুখ খোলেনি।