Sunday, June 05, 2011

মোবাইল ফোন চুরির ঘটনায় সংঘর্ষে শিশুসহ আহত ৫

মুন্সীগঞ্জের চরাঞ্চলের বাংলাবাজার ইউনিয়নের আশুলিরচর গ্রামে মোবাইল ফোন সেট চুরিকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে দু’পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলা দফাদারসহ ৫ জন আহত হয়েছে। সংঘর্ষে আহত স্থানীয় গ্রাম্য দফাদার হানিফা বাদী হয়ে রোববার সকালে সদর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে চরাঞ্চলের বাংলাবাজার ইউনিয়নের আশুরলিরচর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাফিনকে (৭ মাস) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও সোহেল মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার সেকেন্ড অফিসার সুলতান উদ্দিন বাংলানিউজকে জানান, আশুলিরচর গ্রামের সোবহান দেওয়ানের বাড়ি থেকে শনিবার রাত ৮ টার দিকে একটি মোবাইল ফোন সেট চুরি হয়। এ ঘটনায় মোবাইলের মালিক সোবহান দেওয়ান প্রতিবেশী খোকন মিয়াকে সন্দেহ করেন। এ নিয়ে গ্রামে রাত জুড়ে নানা জল্পনা-কল্পনা চলতে থাকে। একপর্যায়ে খোকন মিয়াকে চোর বলে সাব্যস্ত করে অপবাদ দিলে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে সোবহান দেওয়ান ও খোকন মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম