ইউপি নির্বাচন ২০১১
মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনে মঙ্গলবার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে ভোট কেন্দ্রের ভেতর দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছেন। ওই ইউনিয়নের কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুপুর ২টায় রহমত উল্লাহ ও গোলজার হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে র্যাব-পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আহতদের কারো নাম জানাতে পারেনি পুলিশ।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, মাত্র ৫/১০ মিনিটের মতো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ গুরুতর আহতন হননি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম