Friday, June 17, 2011

অভিনয় করার ইচ্ছে দিন দিন হারিয়ে ফেলছি ইলোরা গহর

কেমন আছেন?
ভালো।

এখন কোথায়?
বাসাতেই আছি।

নতুন কি কি নাটক করছেন?
ভাবছি নাটকে কাজ করা বন্ধ করে দেব। আর ভালো লাগছে না।

বন্ধ করবেন কেন?
নাটকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আর অভিনয় করার ইচ্ছে দিন দিন হারিয়ে ফেলছি?

একেবারেই কি বন্ধ করে দেবেন?
হুট করে বন্ধ করছি না। এখন কিছু কিছু কাজ আপাতত বন্ধ করেছি। তবে যেসব নাটক হাতে রয়েছে সেগুলোর কাজ তো করতেই হবে।

ঈদের নাটকে কাজ করছেন?
এখনো শুরু করিনি। প্রস্তাব এসেছে। কয়টা নাটকে কাজ করবো বলতে পারছি না। ৪টা ধারাবাহিকের কাজে চলতি মাসের ২৪ তারিখে ব্যাংকক যাচ্ছি।

'সূর্যদীঘল বাড়ি' চলচ্চিত্রে অভিনয়ের পর আর দেখা যাচ্ছে না।
অনেক ছোট সময়ে অভিনয় করেছিলাম। এ কথাটি যে আপনার মনে আছে, শুনে ভালো লাগলো। ওই ছবির মতো আর তো তেমন কোনো ছবি দেখছি না। তবে আমি কোনো বাণিজ্যিক ছবিতে অভিনয় করবো না। ভিন্ন ধারার ছবির প্রস্তাব পেলে অবশ্যই করবো।

আপনার অভিনীত 'লজিং মাস্টার' নিয়ে বলুন।
বদরউদ্দিন ব্যাপারী নামের এক ব্যক্তি। গ্রামের গণ্যমান্যদের মধ্যে সে অন্যতম। সাদামাটা জীবনযাপন করে। তার দুই মেয়ে রিজিয়া ও সুফিয়া। বড় মেয়ে রিজিয়া প্রেম করে তোতা মিয়া নামের একজনকে বিয়ে করে। তার একটাই লক্ষ্য শ্বশুরের টাকা হাতিয়ে নিয়ে জীবন পার করা। এভাবেই গল্পটি এগিয়ে যায়।
সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।