মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে জালভোট দেয়ার প্রতিবাদ করায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মহসিন চৌধুরীকে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা ১১টার দিকে। উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের পূর্ব চরচাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন বর্তমান চেয়ারম্যান মহসিন চৌধুরী। এ সময় তিনি কাপ-পিরিচ মার্কায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দিতে দেখেন। এতে তিনি বাধা দিলে চেয়ারম্যান প্রার্থী খোকন মিয়ার সমর্থকরা তাকে লাঞ্ছিত করে।
উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান মহসিন চৌধুরীর ভাই খোকন চৌধুরী গুয়াগাছিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।