বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন। ডাক্তারের পরামর্শে তিনি আরো এক মাস সব ধরনের কাজ-কর্ম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। মূলত হঠাৎ অতিরিক্ত চাপ পড়ার কারণেই শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়েছে তার। তবে আগের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে হাঁটাচলা কিছুটা করতে পারলেও আরো কমপক্ষে ১৫ দিন বিশ্রামে থাকতে হবে তাকে। অসুস্থ থাকায় নিজের কর্মস্থল ইউল্যাব থেকেও দীর্ঘ সময়ের ছুটি নিয়েছেন তাহসান।
অসুস্থ হওয়ার আগে তাহসান ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কনটিনিউ’ ছবির শুটিং শুরু করলেও অসুস্থতার কারণে তা এখন বন্ধ রয়েছে। তাহসান দিনের শেষেকে বলেন, অসুস্থতার কারণে এক মাস ধরে সব ধরনের কাজ থেকেই বিরত রয়েছি। এরকম হয়তো চলবে আরো ১৫ দিন। এখনো পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। তবে ব্যথাটা কমে এসেছে। আশা করছি সবার দোয়ায় সুস্থ হয়ে উঠতে পারবো শিগগিরই। তারপর হয়তো কর্মস্থলের পাশাপাশি আবারো গান-অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে উঠবো। আমার জন্য দোয়া করবেন সবাই।
দিনের শেষে