অভিনেতা টেলিসামাদ। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কৌতুক অভিনেতা হিসেবেই দর্শকদের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। নজরুল ইসলামের পরিচালনায় ১৯৭৩ সালের দিকে ‘কার বৌ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন টেলি সামাদ। তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’। আর সেই থেকে পথ চলা শুরু হয় টেলি সামাদের। একময় অগণিত ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। অথচ এখন মাঝে মধ্যে বছরে দুই-একটি ছবিতে অভিনয় করেন তিনি। যদিও সম্প্রতি এই অভিনেতা ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে অভিনয় করছেন।
তিনি শুধু অভিনেতায় নন। ত্রিকোণ গুণের অধিকারী এ অভিনেতা। অভিনয়, গান ও ছবি আঁকার প্রতি ঝোঁকও রয়েছে তার। তবে কম-বেশি সবাই জানেন এই অভিনেতা ভালো গানও গাইতে পারেন। একসময় ৫০টির বেশি চলচ্চিত্রে তিনি গান করেছেন। এছাড়া টালিউডের কয়েকটি ছবিতেও গান করেছেন। বর্তমানে এই অভিনেতা অভিনয়ের চেয়ে বেশিরভাগ স্টেজ শো করেন, যেখানে তিনি গান গেয়ে দর্শকদের মন মাতান। কেমন আছেন জানতে চাইলে দিনের শেষেকে এই অভিনেতা জানালেন, পরিবার ও গান নিয়ে একরকম ভালো আছি। ছবিতে ততটা অভিনয় না করলেও মাঝে মধ্যে অভিনয় করি। তবে বেশিরভাগ সময় মঞ্চে গান করে থাকি। এখন আমি একজন গায়ক হিসেবেই মঞ্চের শ্রোতাদের কাছে পরিচিতি বেড়েছে। অভিনয়, গান আর ছবি আঁকা এই তিনটি জিনিস আমার কাছে খুবই প্রিয়। সঙ্গে আর একটি সঙ্গী রয়েছে; তা হলো অবসর। এভাবেই দিন কাটে আমার।
দিনের শেষে
[ad#bottom]