Friday, May 13, 2011

মুন্সীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল পণ্ড

পুলিশের বাধায় মুন্সীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। ঢাকার মুক্তাঙ্গনে পুলিশের হামলা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী বাজারস্থ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দলীয় কার্যালয়ের সামনেই তারা পথসভা করে। এতে জেলার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, শ্রীনগর উপজেলা সভাপতি মাকসুদুর রহমান, লৌহজং উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান জুলহাস, ছাত্র আন্দোলনের সাবেক নেতা রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা পুলিশের মারমুখী আচরণ ও সরকারের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।