মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সোমবার দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল ইউনিয়নের চরগুলিয়া নামাহাটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ও শামসুল আরেফীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে সাইফুল ও শামসুল সমর্থক হারুনর রশীদকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর ৪ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম