বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Monday, May 02, 2011
মুন্সীগঞ্জে শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গির আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ও শহর বিএনপির সভাপতি এ কে এম ইবাদত মানু, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল আজিম স্বপন, মোখলেছুর রহমান বকুল, মো. শাহিন মিয়া ও মোহাম্মদ আলী লিটন প্রমুখ।