বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Sunday, May 15, 2011
মুক্তারপুরে প্রেমিকের সঙ্গে পুলিশের হাতাহাতি, পুলিশ আহত
মুন্সীগঞ্জের মুক্তারপুরে এক যুবকের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় মুক্তারপুর সেতুর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় থেকে যুবক আলাউদ্দিন তার প্রেমিকা রিয়া আক্তারকে নিয়ে মুক্তারপুর সেতু এলাকায় বেড়াতে আসে। এ সময় টহলরত পুলিশ তাদের আটক করতে উদ্যত হলে পুলিশের সঙ্গে আলাউদ্দিনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় পড়ে গিয়ে কনস্টেবল আব্দুর রশীদ পায়ে ব্যাথা পান। এতে ক্ষুব্ধ অপর পুলিশ সদস্যরা তাদের আটক করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে এসআই সেলিম পরে জানানো হবে বলে এড়িয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে তারা পুলিশের হাতে আটক ছিল বলে জানা গেছে।