অনুষ্ঠানে হূদয়ের গান ১ অ্যালবামের দুটি মিউজিক ভিডিও দেখানো হয়। এরপর অ্যালবাম থেকে গান করেন শিল্পীরা।
আলাউদ্দীন আলী বলেন, ‘অ্যালবামটির ভাবনা একেবারে হঠাৎ করেই। শুরুতে দেশের গানগুলো তৈরি করেছি, এরপর আধুনিক গানগুলো। সব মিলিয়ে ভালো কিছু গান তৈরির চেষ্টা করেছি।’
জিয়া আহমেদ বলেন, ‘অনেক দিন ধরেই লেখালেখির চর্চা করছি। কবিতা লিখেছি। এর আগে কয়েকটি গান শিল্পীরা গেয়েছেন। পরে আমার এক বন্ধুর উৎসাহে অ্যালবামের জন্য ২০টি গান লিখেছি।’
দুই সিডির এই অ্যালবামে গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, রফিকুল আলম, এন্ড্রু কিশোর, শুভ্র দেব, মনির খান, এস আই টুটুল, বিপ্লব, রুমানা ইসলাম, দিনাত জাহান, তিশমা, বিউটি, লিজি আহমেদ, ফারজানা আলী, কোনাল, দিপ্তী প্রমুখ।
অ্যালবামটি প্রকাশ করেছে একতারা মাল্টিমিডিয়া প্রোডাকশন।