Monday, May 16, 2011

গজারিয়ায় আব্দুল হামিদ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শনিবার আব্দুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আব্দুল হামিদ হেড পন্ডিত সাহেবের স্মৃতির উদ্দেশ্যে গজারিয়া উপজেলার স্কুল এবং মাদ্রাসার ৪০জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ বেগম এমপি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজ এর সম্পাদক মোহাম্মদ আরফিন, উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা দেওয়ান মোঃ আরিফুল ইসলাম ফারুক, প্রকৌশলী মামুনুর রশিদ, মেজর আহসান, গজারিয়া আওয়ামী লীগের সভাপতি এড. কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ শফি ও সালেহ উদ্দিন সেলিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

বাংলাদেশনিউজ২৪x৭.কম