Sunday, May 22, 2011

মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ১০ ট্রলার-২০ ঘর বিধ্বস্ত

মুন্সীগঞ্জ শহরে কালবৈশাখী ঝড়ের তা-বে শনিবার দিবাগত গভীর রাতে ২০টি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। অপরদিকে ধলেশ্বরীতে ১০টি ট্রলার দুমড়ে-মুচড়ে ও ১টি ট্রলার ডুবে গেছে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বাংলানিউজকে জানান, শহরের উপকন্ঠ মুক্তারপুর পশ্চিম অংশে ধলেশ্বরী নদীর তীরে প্রচন্ড গতিতে ঝড় বয়ে যাওয়ায় আকবর হোসেন, নুর হোসেন, বাবুল, হামিদাসহ আরো কয়েকজনের ২০টি বসত ঘরের টিনের চাল উড়ে গেছে। এছাড়া একটি বাড়ির দেয়াল ভেঙ্গে পড়ে।

অন্যদিকে, শহরের কাছে চরকিশোরগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে ১০টি ট্রলার ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই গ্রামের আব্দুল হাইয়ের একটি ট্রলার ধলেশ্বরীতে ডুবে যায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম