শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহরে বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরেরর পুরনো কাছারী থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ গোটা শহর প্রদক্ষিণ করে। পরে পুরনো কাছারীতে সমাবেশে মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন, কামাল উদ্দিন আহম্মেদ,শামসুল কবির মাস্টার, মনিরুজ্জামান শরীফ প্রমুখ।
ছবি সৌজন্যঃ সৈয়দ মোখলেছ
ছবি সৌজন্যঃ বিক্রমপুর
বাংলাদেশনিউজ২৪x৭.কম