Saturday, May 07, 2011

শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দামলা এলাকার দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় যুবদল নেতা তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরফত আলী সফু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবু তালেব লালু, সামসুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খান রিয়াদ, মাসুদ রানা, কামরুল ইসলাম, এমআর রয়েল, সালাম মল্লিক, শামিম আহমেদ, নুরুল ইসলাম পার্থ, আবুল হোসেন মৃধা প্রমুখ।

সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

[ad#bottom]