Friday, January 02, 2015

শ্রীনগরে হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আরিফ হোসেন: শ্রীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবধর্না ও বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা শাখার উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন মিটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক,প্রধান শিক্ষক মুজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও শতবর্ষী এ বিদ্যালয়ের মাধ্যমিক শাখার পাশাপাশি এ বছর থেকে প্রাথমিক শাখার উদ্ভোধন করা হয়।