অফিসের কাজে ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় মারা গেলেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. জুনায়েদের বাবা মাহবুবুল হক (৬৫)। নিহত মাহবুবুল হকের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চারবাড়িতে। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া এগারসিন্ধুর কোল্ড স্টোরেজের জিএম ছিলেন।জানা গেছে, গ্রামের বাড়ি থেকে বাসযোগে মাহবুবুল হক সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্বরোড়ের কুরিল এলাকায় নামেন। এ সময় একটি চলন্ত ট্রেন তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি ঢাকার রামপুরায় কোল্ড স্টোরেজের হেড অফিসে যাচ্ছিলেন।
বিক্রমপুর চিত্র