Sunday, December 07, 2014

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে র্যা লি ও পরে আলোচনা সভা করেছে মুন্সীগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‍্যালি উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে এসে শেষে হয় এবং এর পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা কমন্ডার কাদের মোল্লা সহ মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকতা বৃন্দ।

বিডিলাইভ