Thursday, December 25, 2014

গজারিয়ায় লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে মিছিল-সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ(সঃ), পবিত্র হজ, তাবলীগ নিয়ে কুটুক্তিকারী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির এবং ইসলামের বিরুদ্ধে কুটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাশের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া শাখা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় সাবেক মন্ত্রী লদিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভবেরচর বাজার থেকে মিছিলটি বের হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গজারিয়া থানার সামনে গিয়ে মিছিল শেষ হয়। এ সময় সেখানে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদশের গজারিয়া উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আল-আমিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- আলহাজ্ব রুহুল আমীন, মো: শাহজালাল প্রমূখ।

বিডিলাইভ