Wednesday, December 10, 2014

ফসল কাটার পর, জমিতে নাড়া পুড়ানোর উপকারিতা শীর্ষক কর্মশালা

ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মঙ্গলবার বিকেলে কৃষি অধিদপ্তর আয়োজিত ফসল কাটার পর জমিতে ফসলের অবশিষ্টাংশ পুড়ালে কৃষকের কি কি উপকার হয়-এসব বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নির্মল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল আজিজ, জেলা প্রশিক্ষন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সিরাদিদখান উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আজিজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক নির্মল কুমার সাহা বলেন, ধান কাটার পর জমিতে ফসলের অবশিষ্টাংশ নাড়া অনেক এলাকায় পুড়িয়ে ফেলা হয়। নাড়া পোড়ানোর উপকারিতা হলো-মাটিতে পটাশের পরিমাণ বৃদ্ধি করা, মাটিতে এবং ফসলের অবশিষ্টাংশে বাসবাস করে পোকামাকড় বিশেষ করে বাদামী গাছ ফড়িং দমনে এ পদ্ধতি কার্যকরী, ব্যাকটেরিয়া এবং ছত্রাক জনিত রোগ জীবানু ধ্বংস হয়, জৈব পদার্থ যোগ হয়, পটাশের পরিমাণ বাড়ে বিধায় নাড়া পোড়ানো আলু উৎপাদনের জন্য উপযোগী, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ও আলু লাগানোর পূর্বে নাড়া পোড়ানো হলে আলুর গাছে পোকা দমনে কাজ করে।

মুন্সীগঞ্জ বার্তা