Friday, December 05, 2014

সিরাজদীখানে ৫৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা হতে বৃহ:শপতিবার দুপুরে মোঃ সবুজ শিকদার (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশী করে ৫৭ পিস ইয়াবা উদ্ধার করে সিরাজদীখান থানা পুলিশ। সবুজ লক্ষীপুর জেলার, রায়পুর থানার চরবংশী গ্রামের আজগর শিকদারেরর ছেলে।

সিরাজদীখান থানার এস আই শুব্রত দেবনাথ জানান, দীর্ঘদিন ধরে সে মাদক-ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।