Sunday, December 21, 2014

বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড : অল্পের জন্য রক্ষা পেল পূবালী ব্যাংক

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে একটি পাটের তৈরী বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়ে গোডাউনটির দ্বিতীয়তলায় অবস্থিত পূবালী ব্যাংক ভবনটি। আজ শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বিনোদপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের লাইনম্যান আকরাম হোসেন জানান, বিকেল ৩টার দিকে বিনোদপুর এলাকার জামান এন্ড ব্রাদার্স নামে পাটের তৈরী বস্তার একটি গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে, আড়তটির দ্বিতীয়তলায় অবস্থিত পূবালী ব্যাংকটি আগুন লাগা থেকে অল্পের জন্য রক্ষা পায়। অগ্নিকাণ্ডে গোডাউনটির প্রায় ৫০ হাজার টাকার বস্তা ভস্মিভূত হয়েছে বলে তিনি জানান।

মুন্সীগঞ্জ বার্তা