সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ বান ঢেউটিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল কাশেমের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব প্রমুখ।বিক্রমপুর চিত্র