Saturday, November 15, 2014

টঙ্গীবাড়ীতে মাদ্রাসা ছাত্রী শিলাকে অপহরণ : থানায় অভিযোগ

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় মোহাম্মদিয়া মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করেছে বখাটেরা। শনিবার সকালে উক্ত ছাত্রী তার বাড়ি হতে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মাদ্রাসা সংগ্লগ্ন পুড়া মসজিদে কোরয়ান শরীফ পরতে গেলে ২ বখাটে তাকে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে বখাটে শামীম বেপারী অপহৃত ছাত্রীর মা মঞ্জিলা বেগমের মোবাইলে ফোন করে জানায়, তার মেয়ে শিলাকে তার কাছে বিয়ে দিলে অপহৃতকে ফিরত দিবে সে। এ ঘটনায় অপহৃতের দাদা অলিউল্লাহ বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে।

জানাগেছে, উপজেলার পুড়া গ্রামের দাদন শিকদারের মেয়ে দিঘিরপাড় মোহাম্মদিয়া মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী শিলা আক্তার (১১) কে একই গ্রামের সানাউদ্দিন এর বখাটে ছেলে শামীম বেপারী (১৭) দির্ঘদিন যাবৎ যৌন হয়রানী করে আসছিলো। অপহৃতের দাদা অলিউল্লাহ জানান, এনিয়ে এলাকায় বেশ কয়েকবার বিচার শালিশী হয়। সর্বশেষ শালিশীতে সে আর অপহৃতকে যৌন হয়রনী করবেনা বলে স্বীকার করে। শনিবার সকাল ৬.৩০ টায় অপহৃত ছাত্রী মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মাদ্রাসা সংগ্লগ্ন মসজিদে পড়তে গেলে শামীম বেপারী এবং সদর উপজেলার নোয়াদ্দা ঢালী কান্দি গ্রামের নুরু মোল্লার ছেলে রাব্বি মোল্লা (১৮) সিএনজিতে তুলে জোর করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি আ. মালেক জানান, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেছে। তদন্ত শেষে ব্যাবস্থা নেওয়া হবে।

বিক্রমপুর চিত্র