Wednesday, November 12, 2014

৮০০ টাকা দরে এক হালি 'অগ্নিসাগর' কলা বিক্রি!

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় কামাল মিয়ার দোকানে এ কলা বিক্রি হয়
মুন্সীগঞ্জ শহরে ৮০০ টাকা দরে এক হালি 'অগ্নিসাগর' কলা বিক্রি হয়েছে! মঙ্গলবার দুপুরে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় কামাল মিয়ার দোকানে এ কলা বিক্রি হয়। স্থানীয় যুবক আহসান হাবিব চঞ্চল জানান, সবুজ ও হালকা সিঁধুর রঙের এ কলা দেখতে খুবই সুন্দর।

কলা বিক্রেতা কামাল মিয়া জানান, এই কলা খেলে পেটের পীড়া ও আলসারসহ অনেক রোগ উপসম হয়। কবিরাজরাও বিভিন্ন রোগ-বালাইয়ে ওষুধ হিসেবে অনেককে 'অগ্নিসাগর' কলা খাওয়ার পরামর্শ দেন।

ঘটনাস্থল থেকে আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি মামুনুর রশীদ খোকা জানান, 'অগ্নিসাগর' কলা দেখতে দুপুরে কামালের দোকানে রীতিমত ভীড় জমে যায়। তবে এতো চড়া মূল্যের কারণে অনেকেই বিস্মিত হচ্ছেন।

সমকাল