Wednesday, November 05, 2014

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : শ্রীনগরে প্রস্তুতি সভা

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, মধ্যবর্তী নির্বাচন দিতে এ অবৈধ সরকারকে বাধ্য করা হবে। গুম-খুন, হামলা-মামলা চালিয়ে আন্দোলন থামানো যাবে না। এর জন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আগামী ৮ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনের জনসভায় যোগদান উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রীনগর উপপজেলার দামলা স্কুল মাঠে তিনি আজ মঙ্গলবার সকালে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন।

আওলাদ হোসেন উজ্জলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম পার্থ, সিদ্দিকুর রহমান, শাহীন মৃধা, সালাম মল্লিক, এডভোকেট জসিম মোল্লা, কামরুল ইসলাম মন্টু, ছাত্রদল নেতা কামরুল ইসলাম বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

মুন্সীগঞ্জ বার্তা