এছাড়া ছিনতাইকারী ও মলমপার্টিকে দমনে সাদা পোশাকে থাকছে পুলিশ। আসন্ন ঈদে মাওয়ায় যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যায় মাওয়া পুলিশ ফাঁড়ি প্রঙ্গনে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এক সভা শেষে সাংবদিকদের এসব কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান, এএসপি সার্কেল মিয়া মো. কুতুবুর রহমান, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান, বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আব্দুস সালাম প্রমুখ।
বাংলা ট্রিবিউন