মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার এএসআই রাজিব দাস জানান, সাবেক ইউপি সদস্য হাতেম দেওয়ান (৬০), আওলাদ হোসেন (৪২) ও আমির হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে পুলিশ তাদের আদালতে পাঠায়। পরে আদালত ওই ৩ জনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
বিডিলাইভ