
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে গত বুধবার দুপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ থানায় মেয়েটির মা মামলা করেছেন। পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী গত বুধবার দুপুরে তার বোনের সঙ্গে আরেক বোনের বাড়িতে যাচ্ছিল।
পথে রামপালের পানাম এলাকার সাইদুল ইসলাম ছাত্রীকে ধরে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রথম আলো