Friday, October 24, 2014

বিআইডব্লিউটিসি’র মহিলা কর্মকর্তারা মাওয়া ঘাটে দায়িত্ব পালন করবেন

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) মহিলা কর্মকর্তারা আগামী সপ্তাহ থেকে মাওয়া ফেরিঘাটে দায়িত্ব পালন করবে। এই মহিলা কর্মকর্তারা সপ্তাহে দুই দিন করে দায়িত্ব পালন করবেন বলে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান জানান।

তিনি জানান, আজ বিআইডব্লিউটিসি’র কার্যালয়ে মহিলা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে মহিলা কর্মকর্তারা সপ্তাহে দুই দিন মাওয়া ফেরিঘাটে দায়িত্ব পালনে একমত হয়েছেন। এজন্য তাদের আলাদা ভাতা দেয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে চেয়ারম্যান জানান।

ব্রেকিংনিউজবিডি