Saturday, October 11, 2014

বাংলাবাজার পদ্মায় ডুবে যুবকের মৃত্যু : নিখোঁজ ১

dubeমুন্সীগঞ্জ সদরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় পদ্মার পানিতে ডুবে মো. ফয়সাল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে সদর উপজেলার বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

তিন বন্ধুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা গেলেও অপরজন এখনো নিখোঁজ।

নিহতের আত্মীয় আফজাল মিয়া জানান, ফয়সাল তার মামা বাড়ি সংলগ্ন পদ্মা নদীতে দুই বন্ধুকে নিয়ে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা তিনজনই পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মো. মুন্নাকে (২৫) জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। প্রায় দেড় ঘণ্টা পর ফয়সালের লাশ উদ্ধার করে গ্রামবাসী।

তবে ফায়াদ হোসেন (২৭) নামের একজন যুবক এখনও নিখোঁজ।

স্থানীয় থানা পুলিশ এ ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি।

শীর্ষ নিউজ