Wednesday, October 22, 2014

হত্যা মামলায় ৫ আসামীকে যাবজ্জীবন

বুধবার দুপুরে মুন্সীগঞ্জে আব্দুর রহমান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে অতিরিক্ত দায়রা জজ শাহজাহান কবির। দন্ডপ্রাপ্ত অপরাধীরা হলেন, বেল্লাল (৩৫), মতিমাল (৩৫), মো রহমান (৩২), আ হান্নান (৩৫) এবং মানিক (৩০)। এদের মধ্যে মানিক পলাতক রয়েছে। অপর ৪ আসামীর উপস্থিতিতে এই রায় দেয় আদালত।

এসব তথ্য দিয়ে অতিরিক্ত পিপি এড অজয় চক্রবর্তী জানান, ২০০৯ সালের ২৮ জুন লৌহজং উপজেলার কলকাতা ভোগদিয়া গ্রামে পূর্ব শত্রতার কারণে রাতের বেলা জুইতা দিয়ে আঘাত করে হাজী আ রহমান সিকদারকে হত্যা করা হয়। ১৭ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এড মুজিবুর রহমান, এড সুলতানা আক্তার বিউটি এবং রোকসনা আক্তার লাকি। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড নাসিরুজ্জামান খান।

মুন্সিগঞ্জেরকাগজ