বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Sunday, July 10, 2011
গজারিয়ায় ওয়াজের আলী বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে। আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাফেজ আহমেদে সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।