Tuesday, July 12, 2011

সিরাজদিখানে বাস চাপায় হেলপার নিহত

ঢাকা-বেতকা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস চাপায় হেলপার নিহত হয়েছে। তার নাম বাসেদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের গোয়ালবাড়ি মোড়ে পেঁৗছায়। বিপরীতমুখী অপর একটি বাস পাশাপাশি যাওয়ার সময় ঢাকাগামী বাসের হেলপার বাসেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


সিরাজদিখান থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, রাস্তা সরু হওয়ায় পাশাপাশি বিপরীত দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

শীর্ষ নিউজ
----------------------------

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুপুরে একজন নিহত হয়েছেন।

নিহত বাছের (৩৮) সিরাজদিখানের দুলালের ছেলে।

সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে গোয়ালবাড়ি এলাকায় ঢাকা-বেতকা-সিরাজদিখান সড়কে এসএস পরিবহন ও ডিএম পরিবহনের দু’টি যাত্রীবোঝাই বাস পাল্লা দিয়ে চলার সময় ডিএম পরিবহনের যাত্রী বাছের ছাদ থেকে পড়ে যায়।

এ সময় ওই দুটি বাস পাশাপাশি থাকায় মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে বাছের মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
----------------------------